২ মেয়ে-স্ত্রীসহ পুলিশ কমিশনার করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২১

২ মেয়ে-স্ত্রীসহ পুলিশ কমিশনার করোনায় আক্রান্ত

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : গাজীপুর মহানগর পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, তার স্ত্রী ও দুই মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে এই তথ্য জানা গেছে।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান বলেন, করোনার লক্ষণ দেখা দিলে বৃহস্পতিবার ঢাকার আইডিসিআরে কমিশনার এবং তার স্ত্রী ও দুই মেয়ের নমুনা পরীক্ষায় দেওয়া হয়। শুক্রবার ওই পরীক্ষার ফলাফলে তাদের নমুনায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। বর্তমানে তারা বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।

 

Manual3 Ad Code

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ১৯৮ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হয়েছে ৩২ জনের। এ পর্যন্ত গাজীপুরে মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬২৩ জন, মোট করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ২৩২ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১২৬ জন।

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code