৪১ বাংলাদেশিকে ফেরত দিল মিয়ানমার

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২২

৪১ বাংলাদেশিকে ফেরত দিল মিয়ানমার

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
মিয়ানমারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর দেশে ফিরেছেন ৪১ বাংলাদেশি। বুধবার (২৩ মার্চ) বিকেলে তাদের দেশে ফেরত আনা হয়।

 

Manual8 Ad Code

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- জাকির হোসেন, নুরুল আবছার, মোহাম্মদ আইয়ুব খান, মোহাম্মদ আব্দুল্লাহ, সিরাজুল ইসলাম, সাদ্দাম হোছাইন, আব্দুর রশিদ, মোহাম্মদ সাকিব, মং থিং মারমা , চাইলাপ্রু মারমা, নথিমং মারমা, মং লং চিং মারমা, ইউ মং চির মারমা, হালিমা খাতুন, উছাথুই মারমা, চাইন ডু অং মারমা, হারমনি ত্রিপুরা, হে হে ত্রিপুরা, ডালিয়েন ত্রিপুরা, সচিং ইউ মারমা, থোয়াই কি চিং মারমা, সাধু অং মারমা, হা সুইচিং মারমা, পাইসা থুই মারমা, আলী আহমদ, মোহাম্মদ শরীফ, ইমরান হোছাইন, নুর কাশেম, নুর আলম, মোহাম্মদ আলম, কলিম উল্লাহ, মোরশেদ আলম, মোহাম্মদ রফিক, জানে আলম, বাবুল, মুজিবুল্লাহ, সোলতান, মোহাম্মদ সলিম, মকবুল মাঝি ও সাদেক।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

টেকনাফ ২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার বলেন, ‘২০২১ সালের ৬ মে বাংলাদেশি ৪১ নাগরিকের মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজা ভোগ শেষ হয়। কিন্তু তাদের মিয়ানমার থেকে পাঠানো হয়নি। ফলে মানবেতর জীবন-যাপন করছিলেন তারা। বিষয়টি জানার পর থেকেই সরকারের সংশ্লিষ্টদের মাধ্যমে বিজিবি ও মিয়ানমারের সিতওয়েতে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেটের প্রচেষ্টা এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা হয়।

Manual6 Ad Code

 

এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে অধিনায়ক পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।’


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code