৪ ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২২

৪ ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছ।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৪ আগস্ট) ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

জানা যায়, ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার মেসার্স মোশারফ ট্রেডার্সকে ৫ হাজার, মেসার্স শাহ আলম ট্রেডার্সকে ৪০ হাজার, মেসার্স রহমান এন্ড সন্সকে ৫০ হাজার টাকা, বালিয়াডাঙ্গী ডাঙ্গী বাজার সেবা ফার্মেসিকে ১০ হাজার, টাকা জরিমানা করা হয়।

 

Manual6 Ad Code

সূত্রে জানা গেছে, ওই দিন বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code