৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৬

৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম

Manual5 Ad Code

63-20-29স্পোর্টস ডেস্ক :: প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। আর তা করলেন নিজের শহর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ফাইনাল হয়ে ওঠা বুধবারের তৃতীয় ওয়ানডেতে এই মাইলস্টোন স্পর্শ করতে আর ৩৮ রান দরকার ছিল তামিমের। বাঁ হাতি এই ড্যাশিং ওপেনার ক্রিস ওকসকে দারুণ এক বাউন্ডারি মেরে ওই কাজটি করে ফেলেছেন।

Manual3 Ad Code

এই রিপোর্ট লেখার সময় সিরিজ নির্ধারণী ম্যাচটিতে ৬৮ বলে ৪৫ রান করে আউট হয়ে গেছেন তামিম। মেরেছেন ৫টি বাউন্ডারি। ২২.৫ ওভারে ওভারে ২ উইকেটে ১০৬ রান বাংলাদেশের। সাব্বির রহমান ৯ রানে ব্যাট করছেন। তার সাথে যোগ দিয়েছেন মাহমুদ উল্লাহ। ইমরুল কায়েস ৫৮ বলে ৪৬ রান করে ফিরেছেন। তামিমের সাথে তার ওপেনিং জুটি ৮০ রানের।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code