৬ নারীর ধর্ষণের ভিডিও ধারণ : সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৭

৬ নারীর ধর্ষণের ভিডিও ধারণ : সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Manual3 Ad Code

প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে ছয় নারীকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার আলোচিত ঘটনায় শরীয়তপুরের ছাত্রলীগ নেতা আরিফ হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual2 Ad Code

১ মাস ১৫ দিন পলাতক থাকার পর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার গোসাইরহাট উপজেলার সাইখা ব্রিজের নীচে ইঞ্জিন চালিত ট্রলার থেকে তাকে গ্রেপ্তার করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) থান্দার খায়রুল হাসান।

Manual2 Ad Code

খায়রুল হাসান বলেন, মামলা হওয়ার পর আরিফ হোসেন পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশের তিনটি টিম তাকে ধরার জন্য কাজ করেছে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে আরিফ হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি জানান, আরিফ এতদিন চাঁপুরের ফরিদগঞ্জ এলাকায় গাঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। আজ চাঁপুরের ফরিদগঞ্জ এলাকা থেকে শরীয়তপুর আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে গোসাইরহাট উপজেলার সাইখা ব্রিজের নীচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডামুড্যা থানায় নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের (বহিষ্কৃত) সাধারণ সম্পাদক আরিফ হাওলাদার গোপনে ছয় নারীর আপত্তিকর ছবি ভিডিও করে এবং ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তাদের ধর্ষণ করে। আবার এসব ধর্ষণের চিত্র গোপনে মোবাইলে ধারণ তিনি।

Manual2 Ad Code

লোকলজ্জার ভয়ে ধর্ষণের শিকার নারীরা এসব কথা কাউকে না বললেও সম্প্রতি ওসব ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে গৃহবধূ ও কলেজছাত্রীসহ ৬ নারীর সঙ্গে আরিফকে আপত্তিকর অবস্থায় দেখা যায়।

Manual1 Ad Code

ভুক্তভোগী ছয় নারীর মধ্যে চারজনের পরিচয় জানা গেলেও দুজনের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় ১০ নভেম্বর সংগঠন থেকে আরিফকে স্থায়ীভাবে বহিষ্কার করে শরীয়তপুর জেলা ছাত্রলীগ। এ ঘটনায় ভুক্তভোগী এক গৃহবধূ গত ১১ নভেম্বর ভেদরগঞ্জ থানায় মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code