৬ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটার নিরাপত্তা আইনে মামলা

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২

৬ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটার নিরাপত্তা আইনে মামলা

Manual3 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির ৬ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর (বুধবার) এ মামলা দায়ের করেন নাজনীন আনোয়ার নামের এক নারী।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ জহিরুল কবির মামলাটি আমলে নিয়ে পিবিআই’কে আগামী ১৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

 

Manual2 Ad Code

নাজনীন আনোয়ার’র দায়েরকৃত মামলায় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকম সম্পাদক ফজলে এলাহী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক অনির্বান শাহরিয়ার, জাগো নিউজের রাঙামাটি প্রতিনিধি সাইফুল হাসান, দীপ্ত টিভির বিশেষ প্রতিনিধি বায়েজিদ আহমেদ, টিবিএস’র খাগড়াছড়ি প্রতিনিধি দিদারুল আলম ও বণিক বার্তা’র রাঙামাটি প্রতিনিধি প্রান্ত রনিসহ অজ্ঞাত কয়েকজনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

Manual1 Ad Code

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উল্লেখিত আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় নিউজ ও পোস্ট করার কারণে বাদীনী এবং তার মা সামাজিক ও রাজনৈতিক ভাবে অপদস্থ হয়েছে। যে কারনে তারা মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code