সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর উত্তরায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় আনোয়ার (৩০) ও শরিফুল (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১। এসময় তাদের কাছ থেকে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১ এর উপ-অধিনায়ক কাজী মো. সোয়াইব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরে অভিযান চালিয়ে উত্তরা ৬ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৪১ নম্বর বাড়ির নিচ তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা উত্তরার বাসায় দুই বছর ধরে ভাড়া থেকে গার্মেন্টস ব্যবসার নাম করে জয়পুরহাট থেকে ফেনসিডিল নিয়ে আসতেন। জয়পুরহাটে তাদের একটি চক্র রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি