৯০ বছর বয়সী আইনজীবী বাবাকে বিয়ে দিলেন ছেলে

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২

৯০ বছর বয়সী আইনজীবী বাবাকে বিয়ে দিলেন ছেলে

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল ৯০ বছর বয়সে বিয়ে করেছেন। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে তিনি কয়েকজন আইনজীবীর উপস্থিতিতে বিয়ে করেন। পাত্রীর বাড়ি কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টিতে। তার বয়স ৪০ বছর।

Manual4 Ad Code

 

ইতোমধ্যে ফেসবুকে নব-দম্পতির একটি ছবি ভাইরাল হয়েছে। তবে অনেকে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। নিঃসঙ্গতা বোধ থেকেই তিনি বিয়ে করেছেন বলে অনেকের ধারণা। কারণ বেশ কয়েক বছর হলো তার স্ত্রী মারা গেছেন।

Manual4 Ad Code

 

কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জানান, ইসমাইল সাহেবের বিয়ের বিষয়টি শুনেছি। স্ত্রী মারা যাওয়ার পর একাকিত্ব বোধ থেকে তিনি বিয়ে করতে পারেন।

 

Manual7 Ad Code

ইসমাইল হোসেনের ছেলে আশরাফ সিদ্দিকী বলেন, সাত বছর আগে আমার মায়ের মৃত্যু হয়েছে। মূলত একাকিত্বের কারণেই আমরা বাবাকে বিয়ে করিয়েছি।

 

এর আগে ৬৭ বছর বয়সে বিয়ে করে আলোচনায় আসেন সাবেক রেলমন্ত্রী কুমিল্লার চৌদ্দগ্রামের সংসদ সদস্য মুজিবুল হক। তবে ওই বিয়েটি ছিল মন্ত্রীর প্রথম বিয়ে।

 

Manual4 Ad Code

প্রসঙ্গত, মোহাম্মদ ইসমাইল কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচ বারের নির্বাচিত সাবেক সভাপতি। তার চার ছেলে এবং এক মেয়ে রয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code