৯৬ বছর বয়সে গ্র্যাজুয়েট

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬

৯৬ বছর বয়সে গ্র্যাজুয়েট

Manual6 Ad Code

500x350_7900a9db2a5b42da85e79c9361511246_RobinMilford_1327174779_1_Cap_photoডেস্ক নিউজ : ইচ্ছা আর আকাঙ্খা থাকলে যে কোন কিছুতেই দমানো যায় না, তার প্রমাণ দিয়েছেন জাপানের শিগেমি হিরাতা। ৯৬ বছর বয়সে জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে নাম উঠিয়েছেন গিনিজ বুকে।

Manual4 Ad Code

১৯১৯ সালের ১ সেপ্টেম্বরে জন্ম নেওয়া এই ব্যক্তি ৮৫ বছর বয়সে ২০০৫ সালে দেশটির প্রথম সারির বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত কিয়েতো বিশ্ববিদ্যালয়ের কলা ও সিরামিক বিভাগে ভর্তি হন।

টানা ১১ বছর পড়াশোনা শেষে গত ১৯ মার্চ ৯৬ বছর ২০০ দিন বয়সের মাথায় অর্জন করেন স্নাতক ডিগ্রী। গিনিজ বুকে নাম লেখানোর অনুভূতি জানাতে শুক্রবার তাকামাসু শহরে এক সংবাদ সম্মেলনে হাজির হন হিরাতা।

তিনি বলেন, সত্যিই অসাধারন লাগছে। কখনও ভাবিনি এ দিন আমার জীবনে আসবে। ছোটবেলায় নানা সমস্যার বেড়াজালে পড়াশোনা বেশিদূর এগিয়ে নিতে পারিনি। তবে এই বয়সে এসে পড়াশোনার ইচ্ছেটা আরও বেশি জেগে উঠে।

শিক্ষা সত্যিই এক মজার বিষয়। নিজের আগ্রহ আর মনের জোর থাকলে তা যেকোন বয়সে অর্জন করা যায়, বলেন হিরাতা।

এ বয়সে কেন এই শিক্ষা? এমন প্রশ্নের উত্তরে শিগেমি হিরাতা বলেন, আমি যখন ছোট ছিলাম, তখন দারিদ্র ছিল। অঙ্কুরে পড়াশুনা ঝরে যায়। জুনিয়র স্কুল থেকে হাইস্কুলে যেতে পেরেছিলাম পার্টটাইম কাজ করার ফলে।

Manual1 Ad Code

সংসারের দায়িত্ব আসার পর তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ছেলে-মেয়েদের উচ্চ পড়া্শোনা করিয়েছি। কিন্তু নিজের যোগ্যতা বেশি দূর না হওয়ায়, একদিন মনে জেদ চেপে গিয়েছিল। পণ করেছিলাম, মৃত্যুর আগে গ্রাজুয়েট হবই হব।

এ থেকেই মূলত পড়াশোনার পথ বেছে নেয়া। আর বৃদ্ধ বয়স যেহেতু অবসরের তাই সময়টুকুকে নষ্ট করতে চাইনি।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পড়াশোনার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন। আর এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

Manual6 Ad Code

এর আগে গত ১৮ মার্চ যুক্তরাষ্ট্রের আলফনসো গঞ্জালেস ৯৬ বছর দুই মাস বয়সে স্নাতক শেষ করেছিলেন। ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে স্নাতক অর্জন করার তিন মাসের মাথায় হিরাতা তার স্থলাভিষিক্ত হলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code