লিবিয়া উপকূলে নৌকাডুবি : ৫ শরণার্থীর মৃত্যু

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬

লিবিয়া উপকূলে নৌকাডুবি : ৫ শরণার্থীর মৃত্যু

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে বুধবার যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে গেলে কমপক্ষে পাঁচ শরণার্থী প্রাণ হারিয়েছে। নারী ও শিশুসহ আরো শত শত শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা সাত বলে উল্লেখ করেছে সংবাদ সংস্থা এপি।

Manual7 Ad Code

তাৎক্ষণিকভাবে ওই দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ইতালীয় কোস্ট গার্ড বলছে, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করার কারণে জেলে নৌকাটি ভূমধ্যসাগরে ডুবে যায়।

Manual7 Ad Code

বুধবার ইতালির নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার পর তারা নারী ও শিশুসহ ৫শ ৬২ জন শরণার্থীকে উদ্ধার করেছে। তারা ওই নৌ দুর্ঘটনার কিছু স্থিরচিত্রও প্রকাশ করেছে, যা সাধারণতঃ দেখা যায় না।

ছবিতে দেখা যায় নীল রংয়ের একটি যাত্রী বোঝাই মাছ ধরার নৌকা সাগরে ডুবে যাচ্ছে। আর একটি ছবিতে দেখা যায়, ডুবন্ত নৌকার এক প্রান্ত আঁকড়ে ধরে ভেসে থাকার চেষ্টা করছে কিছু অসহায় যাত্রী। এটি সাগরে উল্টে যাওয়ার পর এর সমস্ত যাত্রী সাগরে তলিয়ে যায়।

Manual1 Ad Code

এসময় ডুবে যাওয়া শরণার্থীদের সাহায্যে এগিয়ে আসে ভূমধ্যসাগরে টহলরত ইতালীয় নৌবাহিনীর সদস্যরা। তারা ডু্বন্ত লোকজনের জন্য পানিতে লাইফ জ্যাকেট ছুঁড়ে দেয়। ওই উদ্ধার অভিযানে কিছু মোটর চালিত নৌকা ও একটি হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে তারা ৫৬২ জনকে তীরে আনতে সক্ষম হয়েছে। বুধবার গভীর রাত অব্দি উদ্ধার অভিযান অব্যাহত ছিল। এ নিয়ে গত দু দিনে (সোমবার ও মঙ্গলবার) ৫ হাজার ৬শ শরণার্থীকে উদ্ধার করেছে ইতালীয় উপকূলীয় রক্ষীরা।

Manual6 Ad Code

ভূমধ্যসাগরে শরণার্থীদের বহনকারী নৌকা ডুবে যাওয়া কোনো নতুন ঘটনা নয়। গত দু বছরে ইউরোপ পৌঁছানোর চেষ্টার করতে গিয়ে নৌ দুর্ঘটনায় মারা গেছে ৭ হাজারের বেশি মানুষ। ইতালীয় উপকূলে পৌঁছাতে সক্ষম হয়েছে ৩ লাখ ২০ হাজার মানুষ। এ তথ্য দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code