মেঘনা নদীতে ট্রলার ডুবি : আরও ৫ মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৭

মেঘনা নদীতে ট্রলার ডুবি : আরও ৫ মরদেহ উদ্ধার

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: মেঘনা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে দুইজন। এ নিয়ে উদ্ধারকৃত মরদেহের সংখ্যা দাঁড়ালো ১৬।

Manual2 Ad Code

রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও এবং মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে পাঁচ মরদেহ  ভেসে উঠে। পরে উদ্ধার করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual8 Ad Code

নিহতেরা হলেন, দেবদাস (৩০), বাবুল হোসেন (৪৫), কামাল হাওলাদার (২২), ইসমাইল হোসেন (২৩) ও ফারুক মিয়া (৪০)।  নিহতরা সবাই রাজধানীর রামপুরা এলাকার বাসিন্দা ছিলেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মন্টু বিশ্বাস ও সোনারগাঁ থানার এসআই মাসুদুর রহমান জানান, গত ৩০ শে মার্চ (বৃহস্পতিবার) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর রামপুরা বনশ্রী এলাকা থেকে ৬০-৭০ জন ভক্ত চাঁদপুরের ষাটনল উপজেলার বেলতলী এলাকায় সোলাইমান ল্যাংটার ওরশ শরীফের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারটি ওইদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় পৌছলে মেঘনার প্রচণ্ড স্রোতে ট্রলারটি ডুবে যায়।

Manual7 Ad Code

এতে একইদিন বাবা-মেয়েসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ৩১ শে মার্চ (শুক্রবার) বিকেল ৫টার দিকে নৌবাহিনী, বিআইডব্লিউটিসি ও ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় মেঘনায় মাঝ নদীতে নিমজ্জিত ট্রলার থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করে।এরপর গত শনিবার দুপুরে শিল্পী নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মন্টু বিশ্বাস জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে মরদেহগুলো দাফন বাবদ ২০ হাজার টাকা করে অনুদান দিয়ে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দুইজন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code