ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে আহত কিশোরের মৃত্যু

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জুন ৪, ২০১৮

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে আহত কিশোরের মৃত্যু

Manual4 Ad Code

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গাছ থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে আহত কিশোর রাশেদ হাসান মারা গেছে।

আহত হওয়ার সাত দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান রাশেদ।

Manual5 Ad Code

রাশেদ সখীপুর উপজেলার প্রতিমা বংকী ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং ওই এলাকার কুয়েত প্রবা‌সী ব‌ছির উদ্দিনের ছেলে।

গত ২৮ মে সকালে ব্রাজিল ফুটবল দলের ভক্ত রাশেদ ও তার দুই বন্ধু ব্রাজিলের একটি পতাকা নিয়ে উপজেলার প্র‌তিমা বংকী বাজারের যায়। পরে রাশেদ সড়কের পাশের উঁচু একটি মেহগনি গাছে পতাকাটি টাঙাতে ওঠে। পতাকা বাঁধার সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে গেলে চলন্ত একটি বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।

Manual7 Ad Code

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাশেদকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থান রবিবার রাতে মারা যায় রাশেদ।

Manual8 Ad Code

রাশেদের চাচা আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতেই মরদেহ ঢাকা থেকে বাড়িতে আনা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code