শর্ত সাপেক্ষে জামিন পেলেন ছাত্রলীগ নেতা রনি

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জুন ৭, ২০১৮

শর্ত সাপেক্ষে জামিন পেলেন ছাত্রলীগ নেতা রনি

Manual4 Ad Code

চট্টগ্রামের বিজ্ঞান কলেজের অধ্যক্ষকে মারধর এবং চাঁদা দাবির মামলায় নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নুরুল আজিম রনির আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (০৭ জুন) দুপুরে কারাবন্দি রনি জামিন চেয়ে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন।

বিচারক মোহাম্মদ শফিউদ্দিন রনির আবেদন গ্রহণ করে তাকে শর্ত সাপেক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর জিম্মায় জামিন দেন।

Manual1 Ad Code

শর্ত অনুযায়ী প্রতি বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে হবে রনিকে।

Manual4 Ad Code

এর আগে গত সোমবার (৪ জুন) চকবাজার থানায় দায়ের করা বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর ও চাঁদা দাবির মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন রনি। পরে জামিন নামঞ্জুর করে নুরুল আজিম রনিকে কারাগারে পাঠান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালত।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code