দেয়াল চাপায় মা ও ছেলের মৃত্যু

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুন ১১, ২০১৮

দেয়াল চাপায় মা ও ছেলের মৃত্যু

Manual7 Ad Code

রাজধানীর পাশে সাভারের আশুলিয়ায় পানির ট্যাংকির দেয়াল ধসে চাপা পড়ে মর্মান্তিকভাবে মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার আশুলিয়ার বাংলাবাজার (গুমাইল) এলাকার বাছির উদ্দিন পলানের ছেলে নুরুল হক পলানের শ্রমিক কলোনীতে নির্মিত একটি পানির ট্যাংকির দেয়াল ধসে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেহ গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন কামালের পাড়া এলাকার মৃত মন্টু মিয়ার স্ত্রী সেলিনা বেগম (৪০) ও তার প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশু পুত্র সিয়াম (৯)।

Manual3 Ad Code

নিহত সেলিনা তার দুই ছেলে ও ভাই কে নিয়ে আশুলিয়ার বাংলাবাজার এলাকার নুরুল হক পলানের বাড়িতে ভাড়া থেকে হা-মীম গ্রুপের তৈরী পোশাক কারখানায় হেলপার হিসেবে চাকুরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

Manual3 Ad Code

আহতরা হলেন সেলিনার বড় ছেলে সেলিম (২০) ও তার মামা টুটুল (৩০)।

Manual4 Ad Code

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, দেয়াল ধসে নিহত সেলিনা ও তার শিশুপুত্র সিয়ামের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এঘটনায় একটি মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual4 Ad Code

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় অর্থোপেটিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code