গাজীপুর সিটি নির্বাচনে ঝুঁকি নেই, সেনা মোতায়েন হবে না

প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৮

গাজীপুর সিটি নির্বাচনে ঝুঁকি নেই, সেনা মোতায়েন হবে না

Manual5 Ad Code

গাজীপুর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ পর্যন্ত যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

Manual8 Ad Code

বুধবার (২০ জুন) জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশন নির্বাচন সমন্বয় কমিটির বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে এক সংবাদ ব্রিফ্রিংয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, গাজীপুর সবচেয়ে বড় সিটি করপোরেশন। তফসিল ঘোষণার পর থেকে (বন্ধসহ) ৮০ দিন পেরিয়ে গেল। এখানে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যেটা নির্বাচনকে ব্যাহত বা প্রশ্নবিদ্ধ করতে পারে। পরিবেশ পরিস্থিতি যখন এ পর্যন্ত ভালো আছে, নির্বাচনের দিন পর্যন্ত এবং নির্বাচন পার হওয়া পর্যন্ত সেই পরিস্থিতি ধরে রাখতে হবে।

Manual3 Ad Code

তবে, গাজীপুর সিটি নির্বাচনে কোনো ঝুঁকি নেই এবং এজন্য এখানে সেনাবাহিনীও মোতায়েন করা হবে না বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সতর্ক করে দিয়েছেন, এর পরও  নির্বাচন সুষ্ঠু না হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হবে।

Manual6 Ad Code

কে এম নুরুল হুদা বলেন, ‘২৬ তারিখ (জুন) কীভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, আইনশৃঙ্খলা বাহিনীর কী দায়িত্ব থাকবে, প্রশাসনের কী ভূমিকা থাকবে, আমাদের পরিকল্পনা কী থাকবে-এ সব বিষয় নিয়ে আমরা মতবিনিময় করেছি। আমাদের আলোচনা এবং মতবিনিময় সফল হয়েছে। আশা করি ২৬ তারিখ যে নির্বাচন হবে সেখানে ভোটাররা পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবে এবং নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।

সিইসি  জানান, গাজীপুরে ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করার প্রস্তুতি চলছে।

Manual5 Ad Code

এ সময় অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, সিটি নির্বাচনের বিটানিং অফিসার রকিব উদ্দিন মন্ডল, ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম, গাজীপুরের জেলা প্রশাসক ড. মুহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code