সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৮
দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ যুব মহিলা লীগের সংগ্রাম, গৌরব, ঐতিহ্য ও সাফল্যের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পার্বতীপুর উপজেলা মহিলা যুব লীগের আয়োজনে শুক্রবার (০৬ জুলাই) বিকেলে নবনির্মিত উপজেলা আওয়ামী লীগ অফিসের ২য় তলায় উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেত্রীদের সাথে পরিচয় ও আলোচনা পর্ব শেষে কেক কাটাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
বাংলাদেশ যুব মহিলা লীগের পার্বতীপুর শাখার আহব্বায়ক নাজনীন নাহার নীতুর সভাপতিত্বে এবং যুগ্ম আহব্বায়ক রওশন আরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ নুরল আমিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগ নেত্রী রুকশানা বারী রুকু, পৌর আওয়ামীলীগ (ভা:) সভাপতি মোশারাফ হোসেন সমাজ প্রমুখ।
অনুষ্ঠানে নাজনীন নাহার নীতু বলেন, সকলকেই মৃত্যু বরণ করতে হবে তেমনি আমিও একদিন এ পৃথিবী থেকে চলে যাবো। তবে আমার মৃত্যুর পরে সকলে যেন আমায় স্মরণ করে এবং দেশনেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে পারি এ লক্ষ্যে আমি দল গঠনের কাজ করছি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি