সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৮

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু

Manual2 Ad Code

গাজীপুরের টঙ্গীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

Manual2 Ad Code

সোমবার (০৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর সাতাইশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহত তিনজন হলেন- ময়মনসিংহের দুই ভাই আতিকুর রহমান (২৮) ও শাহিন আলম (২৫) এবং রংপুরের ফারুক হোসেন (৩০)। তাদের উদ্ধার করে সাতাইশ এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে ছুটে যায়। তবে তার আগেই স্থানীয় লোকজন তিনজনকে হাসপাতালে নিয়ে যায়। দমকলকর্মীরা সেখানে আরও অনসুন্ধান চালিয়ে কাউকে আর পায়নি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code