ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সাব-রেজিস্টার

প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৮

ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সাব-রেজিস্টার

Manual3 Ad Code

পাবনার আটঘরিয়া উপজেলা সাব-রেজিস্টার ইশরাত জাহান (৩০) ও মোহরার আশরাফুল আলম (৩৫) কে ঘুষের টাকা সহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় উদ্ধার করা হয় ঘুষের ১৪ হাজার নগদ টাকা।

Manual8 Ad Code

মঙ্গলবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে তাদের নিজ কার্যালয় থেকে আটক করা হয়।

Manual4 Ad Code

দুদক সমন্বিত কার্যালয় পাবনার উপ-পরিচালক আবু বকর সিদ্দিক জানান, জমির খাজনা-খারিজ করে দেয়ার নামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে উৎকোচ নিয়ে সাধারণ মানুষকে হয়রানী করে আসছিলেন উপজেলা সাব রেজিস্টার ইশরাত জাহান ও মোহরার আশরাফুল আলম। সম্প্রতি চারজন মানুষের ৪টি দলিল নিষ্পত্তি করে দেয়ার শর্তে দলিল লেখকের মাধ্যমে মোটা অংকের উৎকোচ গ্রহণ করেন।

গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আটঘরিয়া উপজেলা সাব রেজিস্টারের কার্যালয় থেকে ঘুষের ১৪ হাজার টাকাসহ সাব-রেজিস্টার ইশরাত জাহান ও মোহরার আশরাফুল আলমকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক) পাবনার কর্মকর্তারা। মোহরার আশরাফুলের কাছ থেকেও বেশকিছু ঘুষের টাকা জব্দ করা হয়। তবে তার পরিমাণ জানা যায়নি।

Manual4 Ad Code

এ সময় দুদক কর্মকর্তারা তাদের কাছে থাকা ঘুষের টাকার সিরিয়াল নাম্বার মিলিয়ে অভিযোগের সত্যতা পান। মঙ্গলবার রাত আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

অভিযানে নেতৃত্ব দেন, দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুল করিম, দুদক পাবনার উপ-পরিচালক আবু বকর সিদ্দিক। সাথে ছিলেন সহকারী পরিচালক শেখ গোলাম মওলা, উপ-সহকারি পরিচালক সাইদুর রহমান, কোর্ট সহকারি ওবায়েদ ইবনে খালেক, কনস্টেবল ময়নুল হাসান বাবর ও নুরুজ্জামান।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code