গ্যাটকো মামলা: খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৬ সেপ্টেম্বর

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৮

গ্যাটকো মামলা: খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৬ সেপ্টেম্বর

Manual5 Ad Code

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২০ জনের বিরুদ্ধে দায়েরকৃত গ্যাটকো দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলদার এ দিন ধার্য করেন।

গতকাল মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। এ কারনে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে আদালত সময় মঞ্জুর করে ৬ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করে দেয়।

Manual4 Ad Code

তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো. গোলাম শাহরিয়ার বাদি হয়ে ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ১৩ মে জোট সরকারের প্রভাবশালী ৯ প্রাক্তন মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে দুদকের উপপরিচালক মো. জহিরুল হুদা অভিযোগপত্র দাখিল করেন।

Manual4 Ad Code

এ মামলার ২৪ আসামির মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, কর্নেল আকবর হোসেন, আব্দুল মান্নান ভূঁইয়া,  এম শামছুল ইসলাম, এমকে আনোয়ার, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রাহমান কোকো মারা গেছেন।

Manual8 Ad Code

মামলার অপর আসামিরা হলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, কর্নেল আকবর হোসেনর স্ত্রী জাহানারা আকবর, দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন এবং একেএম মুসা কাজল, এহসান ইউসুফ, প্রাক্তন নৌ সচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রাক্তন সদস্য একে রশিদ উদ্দিন আহমেদ, গ্লোবাল এগ্রোট্রেড প্রাইভেট লিমিটেডের (গ্যাটকো) পরিচালক শাহজাহান এম হাসিব, প্রাক্তন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও প্রাক্তন জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code