৭ দিনের রিমান্ডে জাবালে নূরের বাসচালক

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৮

৭ দিনের রিমান্ডে জাবালে নূরের বাসচালক

Manual8 Ad Code

বিমানবন্দর এলাকায় বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার জাবালে নূর গাড়ির বাসচালক মাসুম বিল্লাহকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (০১ আগস্ট) ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহা এ রিমান্ড মঞ্জুর করেন।

Manual2 Ad Code

এদিকে, দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় তৃতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সকাল থেকেই ইউনিফর্ম গায়ে ক্লাস বর্জন করে তারা মূল সড়কগুলোতে জড়ো হতে থাকে।

উত্তরার হাউজ বিল্ডিং, যাত্রাবাড়ীর চৌরাস্তাসহ ছড়িয়ে ছিটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। এ সময় নিরাপদ সড়কের দাবিতে হাতে হাতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করে তারা। সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় সড়কে অবস্থান নিয়েছে। ফলে ওই রাস্তা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

Manual3 Ad Code

এছাড়া সকাল নয়টার দিকে মোহাম্মদপুরে শিক্ষার্থীরা মিছিল বের করেছে। যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নিয়েছে ড. মাহবুবুর রহমান রহমান কলেজের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের অবরোধের কারণে গতকালের মতো আজও সারা ঢাকায় বাস কম দেখা যাচ্ছে। যানবাহন চলাচলে অচলাবস্থার ফলে বিপাকে পড়েছেন রাজধানীর মানুষ।

সকালে ঢাকার এসব এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেল। সব জায়গায় বাস নেই। দু-একটা বাস চললেও তাতে যাত্রীতে ঠাসা। এর ফলে অফিসমুখী যাত্রী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পায়ে হেটে ও রিকশায় যেতে হচ্ছে। এজন্য তাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা।

Manual3 Ad Code

সহপাঠীদের মৃত্যুর সঙ্গে জড়িত চালক ও হেলপারের যথোপযুক্ত শাস্তিসহ রাজধানীর সব চালকের ড্রাইভিং লাইসেন্স ও দক্ষতা নিয়ে গুরুত্ব দেওয়ার দাবি জানানো হয় আন্দোলন থেকে। শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানান তারা। তবে, সুস্পষ্ট কোনো আশ্বাস ছাড়া রাজপথ না ছাড়ার কথা জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code