খালেদার মনোনয়ন সংক্রান্ত আপিলের রায় আজ

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮

খালেদার মনোনয়ন সংক্রান্ত আপিলের রায় আজ

Manual6 Ad Code

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসনে বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে দায়ের করা রিটের শুনানি গতকাল বিকেলে শেষ হয়েছে। রিটটির আদেশের জন্য আজ (মঙ্গলবার) দিন ঠিক করেছে হাইকোর্ট।

Manual4 Ad Code

সোমবার (১০ ডিসেম্বর) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ঠিক করেন।

Manual4 Ad Code

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি শেষে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গতকাল সারাদিন এ রিটের শুনানি হয়েছে। শুনানি শেষে আদেশের জন্য আজ দিন ঠিক করে দিয়েছেন।

বেগম জিয়া আদালতে ন্যায়বিচার পাবেন এবং আগামী নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন এ আইনজীবী।

Manual8 Ad Code

গত ৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিলের শুনানির পর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনের মনোনয়নপত্র বাতিল করা হয়। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গতকাল ৯ ডিসেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code