সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮
ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পথসভার গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় এই গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে বলে দাবি করেছেন বিএনপির নেতাকর্মীরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় আমরা দুই-তিনটা গাড়ি ভাংচুর হওয়ার খবর পেয়েছি। তবে কার গাড়ি কে ভেঙেছে সেটা তদন্ত সাপেক্ষ বিষয়।
তবে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করেন, ফখরুল দানারহাট এলাকায় নির্বাচনী গণসংযোগে গেলে তার গাড়িবহরে এই হামলা হয়।
বিএনপি মহাসচিব ফখরুল ওই এলাকায় নির্বাচনী পথসভা করছিলেন। এ সময় একদল লোক হামলা চালিয়ে দুই-তিনটা গাড়ির কাচ ভেঙেছে। তবে তিনি হামলাকারীর নাম বলতে পারেননি।
Design and developed by ওয়েব হোম বিডি