নারায়ণগঞ্জে আগুনে একই পরিবারের দগ্ধ ৯

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮

নারায়ণগঞ্জে আগুনে একই পরিবারের দগ্ধ ৯

Manual8 Ad Code

নারায়ণগঞ্জের ফতুল্লায় হক বাজার এলাকায় জাকির মিয়ার তিনতলার একটি ফ্ল্যাটে আগুন লেগে শিশু-নারীসহ একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন।

বুধবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের পরিচয় বিস্তারিত পাওয়া যায়নি।

আগুনে দগ্ধরা হলেন, শ্রীনগর চন্দ্র বর্মণ (৪০), তার স্ত্রী অর্চনা (৩৫), মেয়ে অনামিকা (১৫), ছেলে অর্পিত (৯), মা ছায়া রানী (৬০), বোন সুমিত্রা (২৭), জামাতা নারায়ণ চন্দ্র (৪০), ভাতিজা প্রমিত (১৪) ও শাওন (১০)।

Manual2 Ad Code

আগুনে দগ্ধ ওই বাড়ির ভাড়াটে মালিক শ্রীনগর চন্দ্র বর্মণের (৪০) জানান, আজ ভোরে পরিবারের সবাই দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। ভোরে আলো জ্বালাতেই আগুন দেখতে পান। এ ঘটনায় সবাই দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে আনেন।

Manual5 Ad Code

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় হক বাজার এলাকায় একটি ফ্ল্যাটে আগুন লেগে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন। তাদের পৌনে আটটার দিকে হাসপাতালে আনা হয়েছে। চারজনের অবস্থা গুরুতর। ঘরে আগুন লাগলে শ্বাসনালী শ্বাসনালী পুড়ে যায়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code