ঢাকা-১ আসনে সাংবাদিকদের ওপর হামলা

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮

ঢাকা-১ আসনে সাংবাদিকদের ওপর হামলা

Manual3 Ad Code

নির্বাচনের সংবাদ সংগ্রহে যাওয়া যমুনা টেলিভিশন-যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের অবস্থানরত হোটেলে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ওই হামলায় প্রায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

এ সময় হোটেলে অবস্থানরত সাংবাদিকদের প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ করে রাখা হয়। এছাড়া হোটেলের নিচে থাকা গণমাধ্যমের ১৬টি গাড়ি ভাঙচুর করে সশস্ত্র সন্ত্রাসীরা।

Manual1 Ad Code

তাৎক্ষণিকভাবে, আইনশৃঙখলা বাহিনীকে জানানো হলেও তারা ঘটনাস্থলে পৌঁছাননি।

যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক সুশান্ত সিনহা বলেন, অতর্কিত ৩০-৩৫ জন সশস্ত্র সন্ত্রাসী আমাদের হোটেলে হামলা চালায়। আমরা থানা নির্বাহী অফিসার, পুলিশের ওসিকে জানালেও কোনো ধরনের সাড়া পাইনি। গণমাধ্যমকর্মীরাই যদি এভাবে আক্রান্ত হন, তাহলে এখানে সাধারণ ভোটারদের নিরাপত্তা কোথায়?

Manual4 Ad Code

এ ঘটনায় যুগান্তরের স্টাফ রিপোর্টার ইয়াসিন জানান, আমরা কয়েকজন চা খাওয়ার জন্য হোটেল থেকে নিচে নামতে যাই। এ সময় সিঁড়ি থেকেই শোনা যায় নিচে হট্টগোলের শব্দ। আমরা প্রথমে মনে করেছি আরও নতুন কোনো সাংবাদিক হয়ত হোটেলে আসছে তাদের জন্যই এই হট্টগোল।

তিনি জানান, কিন্তু একটু নিচে গিয়ে দেখি রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্রসহ মুখোশপরা কয়েকজন যুবক উপরের দিকে হামলার জন্য আসছে। আমরা তাৎক্ষণাৎ সেখান থেকে দৌঁড়ে উপরে উঠে যায়। এরপর সন্ত্রাসীরা প্রায় ঘণ্টাখানেক হামলা-ভাঙচুর চালায়। এ সময় আমাদের ১০-১২ জন সাংবাদিক আহত হয়েছেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code