নির্বাচনে টাকা ছড়ানোর অভিযোগে ৮ কোটি টাকাসহ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৪:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮

নির্বাচনে টাকা ছড়ানোর অভিযোগে ৮ কোটি টাকাসহ ব্যবসায়ী আটক

Manual5 Ad Code

কোটি টাকা ছড়িয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে রাজধানীর মতিঝিল থেকে এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

Manual7 Ad Code

মিজানুর রহমান বলেন, আলী হায়দার নামের ওই ব্যক্তি আমদানি-রপ্তানি ও ঠিকাদারি কোম্পানি ইউনাইটেড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল সিটি সেন্টারের ২৭ তলায় ওই কোম্পানির অফিস থেকে আলী হায়দারকে আটক করে র‌্যাব। এসময় আরও দুজনকে আটক করা হয়। তারা হলেন আলমগীর হোসেন (৩৮) ও জয়নাল আবেদীন (৪৫)।

Manual4 Ad Code

র‌্যাব জানায়, আলী হায়দারের কাছে নগদ প্রায় আট কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক পাওয়া গেছে। আলী হায়দার কোন দল বা কোন প্রার্থীর পক্ষে কাজ করছিলেন- সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি র‌্যাব।

তবে জব্দ করা টাকার সঙ্গে তারেক রহমানের ছবি সম্বলিত এক বিএনপি নেতার লিফলেট সেখানে দেখা গেছে। এছাড়া ঢাকার একটি আসনের সব ভোটারের নাম-ঠিকানা সম্বলিত একটি তালিকাও আলী হায়দারের অফিসে পাওয়া গেছে।

এর আগে গত সোমবার সকালে ভোটারদের কাছে টাকা ছড়ানোর অভিযোগে ঢাকার রাজারবাগ এলাকা থেকে শহীদুল ইসলাম ও মুহিত নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code