ঘরে ঢুকে ৬০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯

ঘরে ঢুকে ৬০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

Manual4 Ad Code

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার পূর্ব বেজগাও গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের চায়ের দোকানদার আতাহার খানের বাড়ির লোকজন পাশ্ববর্তী একটি বিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। এসময় আতাহার খানের স্ত্রী আলেয়া বেগমকে (৬০) ফাঁকা বাড়িতে একা পেয়ে কে বা কারা বটি দিয়ে কুপিয়ে জখম করে।

খবর পেয়ে তার স্বজনরা ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Manual1 Ad Code

পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরুজ আল মামুন বলেন, আতাহার খানের পরিবার স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্থান চলে যায়। কয়েক বছর আগে তারা দেশে আসেন। এলাকায় নতুন হওয়ায় তাদের সঙ্গে লোকজনের ঘনিষ্টতা কম ছিল। তিনি হত্যাকান্ডে জড়িতদের খুঁজে বের করে বিচারের দাবি জানান।

Manual7 Ad Code

শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, নিহতের ছেলের দাবি জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার মাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দুর্বৃত্তদের ধরতে এরই মধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code