যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯

যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

Manual5 Ad Code

বরগুনা সদর উপজেলায় বাদশা মৃধা (৩০) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (০৮ জানুয়ারি) রাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের কামড়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

নিহত বাদশা মৃধা উপজেলার বুড়িরচর ইউনিয়নের সোহরাব মৃধার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য ছিলেন।

Manual3 Ad Code

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মহসিন নামের এক যুবকের সঙ্গে বাদশার বাবা সোহরাব মৃধার কথা কাটাকাটি হয়। এসময় সোহরাব মৃধাকে মারধর শুরু করেন মহসিন ও তার সহযোগীরা। এ ঘটনার প্রতিবাদ করায় মঙ্গলবার মহসিন ও তার সহযোগীরা মিলে বাদশাকে কুপিয়ে হত্যা করে।

নিহতের বাবা সোহরাব মৃধা অভিযোগ, ‘কামড়াবাদ স্ট্যান্ড সংলগ্ন একটি ফাঁকা জায়গায় বাদশাকে আটকিয়ে মহসিনের নেতৃত্বে রাকিব ও জাকারিয়া দা দিয়ে এলোপাতাড়ি কোপায়। এসময় বাদশা দৌড়ে পাশের স্ট্যান্ডে যায় এবং মোবাইল ফোনে আমাকে সব কিছু জানায়। এরপর সে অজ্ঞান হয়ে গেলে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।’

Manual2 Ad Code

বাদশা মৃধার নিহতের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুল আহসান মহারাজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

Manual4 Ad Code

এ নিয়ে সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ছাড়া, আমি নিজেও হাসপাতালে গিয়েছি। এ ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের আটকের জোর চেষ্টা চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code