ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯

ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

Manual4 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চেয়ে রিট করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির এক নেত্রী।

Manual8 Ad Code

রোববার ছাত্রদলের ওই নেত্রীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রদলের ওই নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও ভোটার তালিকায় তার নাম না থাকায় রিট আবেদন করা হয়েছে।

Manual7 Ad Code

আগামীকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে বলে তিনি জানান।

Manual7 Ad Code

গত ১১ ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান। তফসিল অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ তারিখ ও মনোনয়ন বাছাই।

Manual2 Ad Code

উল্লেখ্য, আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে এ নির্বাচন চলবে দুপুর ২টা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code