রাসেলকে ৫ লাখ টাকা দিলো গ্রীন লাইন

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯

রাসেলকে ৫ লাখ টাকা দিলো গ্রীন লাইন

Manual3 Ad Code

বাসচাপায় এক পা হারানো রাসেলকে প্রাথমিক ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা দিয়েছে গ্রীন লাইন কর্তৃপক্ষ।

আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার (১০ এপ্রিল) এ অর্থ পরিশোধ করা হয়। বাকি ৪৫ লাখ টাকা আগামী এক মাসের মধ্যে রাসেলকে পরিশোধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

রাসেলের পা হারানোর ঘটনায় আইনজীবী উম্মে কুলসুমের করা এক রিটের প্রেক্ষিতে গত ১২ মার্চ হাইকোর্ট এক আদেশে দুই সপ্তাহের মধ্যে রাসেলকে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেন।

Manual2 Ad Code

সেই সঙ্গে প্রয়োজন হলে তাঁর পায়ে অস্ত্রোপচার এবং কাটা পড়া বাঁ পায়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম পা লাগানোর খরচ দিতে ওই পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।

Manual5 Ad Code

তবে ১২ মার্চের আদেশের বিরুদ্ধে গ্রীন লাইন পরিবহন আপিল করে এবং তা ৩১ মার্চ খারিজ হয়। ফলে হাইকোর্টের আদেশ ৩ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন করতে বলে আদেশের জন্য ৪ এপ্রিল দিন রাখেন।

Manual6 Ad Code

৪ এপ্রিল গ্রীন লাইন পরিবহনের মহাব্যবস্থাপক আদালতকে জানান, গ্রীন লাইনের মালিক চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। তিনি ৯ এপ্রিল ফিরবেন। ফলে হাইকোর্ট ১০ এপ্রিল আদেশের জন্য দিন ধার্য করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code