সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৯
সারাদেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। রোববার থেকে সোমবার পর্যন্ত খুলনা, ফরিদপুর, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (১৯ আগস্ট) সকাল ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিজানুর রহমান (৪০) নামে এক সবজি বিক্রেতার। সকাল সাড়ে ১০টায় ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে দেলোয়ার হোসেন (৩৫) নামে মসজিদের এক ইমাম মারা যান। রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রাসেল মিয়া নামে কিশোরগঞ্জের এক বাসিন্দা। এছাড়া, রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আনোয়ার হোসেনের (৪০)।
সরকারি হিসাবে ডেঙ্গুতে ৪০ জনের মৃত্যুর কথা স্বীকার করা হলেও ১৮ আগস্ট পর্যন্ত অন্তত ১৬৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই তিনজনসহ ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৯ জনে উন্নীত হলো।
এদিকে, সরকারি হিসাব মতে, এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬১৫ জন।
Design and developed by ওয়েব হোম বিডি