চোরাই মোটরসাইকেলসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯

চোরাই মোটরসাইকেলসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Manual6 Ad Code

নোয়াখালীর কবিরহাটে চোরাই মোটরসাইকেলসহ ৭নম্বর বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ারুল আজিমকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বাগেরহাটের একটি মোটরসাইকেল চুরির মামলায়  মঙ্গলবার (২০ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়।

লক্ষ্মীপুর র‌্যাব ক্যাম্পের (এসআই) সাগর জানান, মঙ্গলবার রাতে র‌্যাব-১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের পুলিশ সুপার নরেশ চাকমার নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে কবিরহাট উপজেলার ভূইয়ারহাট বাজারের মনিরের মোটরসাইকেল গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আটক মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকারোক্তি দিয়েছেন। বুধবার (২১ আগস্ট) তাকে বাগেরহাট সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এসআই সাগর।

Manual1 Ad Code

তিনি আরও জানান, বাগেরহাটের সদর থানার একটি মোটরসাইকেল চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।  গত ১ আগস্ট বাগেরহাট সদর থানায় এ মামলা দায়ের করা হয়।

Manual4 Ad Code

গ্রেফতার আনোয়ারুল আজিম কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের চন্দ্রশুদ্দি গ্রামের আব্দুল ওহাবের ছেলে এবং ৭নম্বর বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি।

মামলার বাদী  আব্দুল খালেক শেখ জানান, গত ৭ জুন শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে বাগেরহাট থানাধীন খানপুর ইউনিয়নের শুকধরা মোড়ের মসজিদ সংলগ্ন বাড়ির গেইটের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয়। অনেক খোঁজা-খুজি করে না পেয়ে বাগেরহাট থানায় মামলা করার দুই মাসের মাথায় র‌্যাব-১১ লক্ষ্মীপুরের সহযোগিতায় মঙ্গলবার রাত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code