সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯
গাজীপুর মহানগরীর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর স্ত্রী ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে কাশিমপুর কারাগারের বাইরে আবাসিক ভবনের (সন্ধ্যা) পাঁচতলা ছাদ থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত ফাতেমা বেগম (৪০) কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী মিজানুর রহমানের স্ত্রী।
নিহতের স্বামী প্রধান কারারক্ষী মিজানুর রহমান জানান, আমরা সবাই সকালে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে ভবনের নিচে এসে ফাতেমাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তার স্ত্রী ফাতেমা মানসিক রোগী ছিলেন। দুই মাস আগেও ডাক্তার দেখানো হয়েছে। তাকে আবারও ডাক্তার দেখানোর কথা ছিল। এরই মধ্যে ওই চিকিৎসক হজে চলে যাওয়ার কারণে দেখানো হয়নি।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, ফাতেমা বেগমকে মৃত অবস্থায় এই হাসপাতালে আনা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি