নাসিরনগরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯

নাসিরনগরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Manual2 Ad Code

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিলের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর মধ্যপাড়ায় ঘটনাটি ঘটেছে।

গোয়ালনগর গ্রামের মাসুক মিয়ার ছেলে আরমান মিয়া (১৬) ও সালমান মিয়া (১৪) নিজ গ্রামের বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে এসেছিল।

Manual8 Ad Code

স্থানীয় ইউপি চেয়ারম্যান আজহারুল হক জানান, ব্যবসায়ী মাসুক মিয়া পরিবার নিয়ে চট্রগ্রামে বসবাস করেন। ঈদ উপলক্ষে চট্রগ্রামে থেকে দুই ভাই বাড়িতে বেড়াতে আসে।ছোট বেলা থেকেই চট্রগ্রামে বসবাস করায় তারা দুই ভাই সাতাঁর জানত না।

Manual5 Ad Code

শনিবার দুপুরে বাড়ির পাশে বিলের পানিতে গোসল করতে গিয়ে ছোট সালমান মিয়া পানিতে ডুবে যায়। তাকে বাচাঁতে গিয়ে বড় আরমান মিয়াও ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। তাদের মুত্যৃতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code