বিশ্বে বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা এবার তৃতীয়

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯

বিশ্বে বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা এবার তৃতীয়

Manual2 Ad Code

বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। গতবছর এই তালিকায় ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। এবার যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক এবং নাইজেরিয়ার লাগোস শহর ঢাকার নিচে স্থান পেয়েছে।

বসবাসযোগ্যতার ভিত্তিতে ১৪০ শহরের একটি বৈশ্বিক তালিকা তৈরি করেছে ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) প্রকাশিত এই তালিকায় ১৩৮তম অবস্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ শেষের দিক থেকে তিন নম্বরে অবস্থান এই শহরটির। এরপর রয়েছে লিবিয়ার ত্রিপোলি (৪), পাকিস্তানের করাচি (৫), পাপুয়া নিউ গিনির পোর্ট মোরসবি (৬), জিম্বাবুয়ের হারারে (৭), ক্যামেরুনের দুয়ালা (৮), আলজেরিয়ার আলজিয়ার্স (৯), এবং ভেনিজুয়েলার রাজধানী কারাকাস (১০)।

Manual1 Ad Code

স্থায়িত্ব, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো এই কয়েকটি বিষয় বিবেচনায় রেখে তালিকাটি তৈরি করা হয়েছে।

আগের বছরের মতোই ২০১৯ সালের তালিকায়ও প্রথমে আছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। বাসযোগ্যতার দিক থেকে ভিয়েনার পরই রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন (২), অস্ট্রেলিয়ার সিডনি (৩), জাপানের ওসাকা (৪),  কানাডার ক্যালগেরি (৫), কানাডার ভ্যাঙ্কুভার (৬), কানাডার টরন্টো (৭), জাপানের টোকিও (৮), ডেনমার্কের কোপেনহেগেন (৯) ও অস্ট্রেলিয়ার এডিলেড (১০)।

Manual4 Ad Code

রাজনৈতিক অস্থিতিশীলতার জের ধরে প্যারিস ও হংকং যথাক্রমে তালিকার ২৮ এবং ৩৮তম স্থানে নেমে গেছে। সিঙ্গাপুর আছে ৪০তম স্থানে। পরিবেশ দূষণের কারণে দিল্লি এবং কায়রোর অবস্থান তালিকার নিচের দিকে নেমে গেছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code