এবার ফরিদপুর মেডিকেলে এক পর্দার দাম সাড়ে ৩৭ লাখ টাকা!

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯

এবার ফরিদপুর মেডিকেলে এক পর্দার দাম সাড়ে ৩৭ লাখ টাকা!

Manual1 Ad Code

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি পর্দা কেনায় খরচ ধরা হয়েছে ৩৭ লাখ ৫০ হাজার টাকা। যা বহুল আলোচিত রূপপুর বালিশকাণ্ড দুর্নীতিকেউ হার মানিয়েছে। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভির এক অনুসন্ধানীতে এ তথ্য উঠে এসেছে।

Manual2 Ad Code

এ ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

Manual1 Ad Code

এই হাসপাতালের যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনাতে অন্তত ৪১ কোটি টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দুর্নীতির নজির সৃষ্টি করা ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম মেসার্স অনিক ট্রেডাস। যার বিরুদ্ধে বছর খানিক আগে প্রায় ১০ কোটি টাকার বিল আটকে দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে বিল পরিশোধের আবেদন জানিয়ে ২০১৭ সালের ১ জুন রিট করে প্রতিষ্ঠানটি। এরপর কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে সাপ।

Manual1 Ad Code

তখনই জানা যায়, এই ঠিকাদারি প্রতিষ্ঠান হাসপাতালের রোগীর বেড আড়ালে ব্যবহৃত একটিমাত্র পর্দা কেনা হয়েছে ৩৭ লাখ ৫০ হাজার টাকায়। এ সময় বেরিয়ে আসে অবিশ্বাস্য আরও সব তথ্য।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনায় ২০১২ সাল থেকে ২০১৬ সালের মধ্যে এসব দুর্নীতি হয়েছে।

এরমধ্যে ১১ কোটি ৫৩ লাখ ৪৬৫ টাকার মেডিকেল যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনাকাটায় বিল দেখানো হয়েছে ৫২ কোটি ৬৬ লাখ ৭১ হাজার ২০০ টাকা। এই একটি কেনাকাটাতেই মেসার্স অনিক ট্রেডার্স বাড়তি বিল দেখিয়েছে ৪১ কোটি ১৩ লাখ ৭০ হাজার ৭৩৭ টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, আইসিইউতে ব্যবহৃত একটি পর্দার দাম ৩৭ লাখ ৫০ হাজার টাকা ছাড়াও একটি অক্সিজেন জেনারেটিং প্ল্যান্ট কেনার খরচ দেখানো হয়েছে ৫ কোটি ২৭ লাখ টাকা। একটি ভ্যাকুয়াম প্ল্যান্ট ৮৭ লাখ ৫০ হাজার, একটি বিএইইস মনিটরিং প্ল্যান্ট ২৩ লাখ ৭৫ হাজার, তিনটি ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন ৩০ লাখ ৭৫ হাজার, আর একটি হেডকার্ডিয়াক স্টেথোসকোপের দাম ১ লাখ ১২ হাজার টাকা। এমন অবিশ্বাস্য দামে ১৬৬টি যন্ত্র ও সরঞ্জাম কিনেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, মেসার্স অনিক ট্রেডাসের রিটের পর প্রকাশ পায় ওই সময়কালে হাসপাতালের শীর্ষ কর্মকর্তারাও এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। এই অবস্থায় ছয় মাসের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ মাহমুদ বাশার জানান, এক রোগী থেকে আরেক রোগীকে আড়াল করার পর্দার দাম ধরা হয়েছে ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা। বাজার মূল্যের সাথে কোনোভাবেই এটি সঠিক মূল্য নির্ধারণ বলা যাবে না।

Manual3 Ad Code

তিনি বলেন, যারা দায়িত্বশীল ব্যক্তি ছিলেন তারা ঘটনায় সম্পৃক্ত। তাহলে তাদের বিরুদ্ধে শুধু প্রশাসনিক নয়, আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। তবে সেটা দুদক তদন্ত সাপেক্ষে নির্ধারণ করবে।

পর্দা কেনার বিষয়ে জানতে চাইলে মেসার্স অনিক ট্রেডাসের রিট পিটিশনার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল কথা বলতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code