রোহিঙ্গা ক্যাম্পে সীমানাপ্রাচীর নির্মাণে একমত সংসদীয় কমিটি

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯

রোহিঙ্গা ক্যাম্পে সীমানাপ্রাচীর নির্মাণে একমত সংসদীয় কমিটি

Manual1 Ad Code

মিয়ানমার রাখাইন রাজ্যে সেই দেশের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় দেন সরকার। আশ্রিত এলাকায় নিরাপত্তার স্বার্থে কাঁটাতারের বেড়া বা সীমানাপ্রাচীর নির্মাণ চায় সশস্ত্র বাহিনী।

Manual3 Ad Code

বুধবার (০৪ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির তৃতীয় বৈঠকে রোহিঙ্গা এলাকার নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। এতে কাঁটাতারের বেড়া ব্যাপারে একমত পোষণ করেছে প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

Manual4 Ad Code

এছাড়া একজন রোহিঙ্গাও যেন ক্যাম্প থেকে বের হতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, মো. মোতাহার হোসেন, মো. মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান বৈঠকে অংশ নেন।

Manual4 Ad Code

বৈঠকে রোহিঙ্গা ক্যাম্প নিয়ে সেনাবাহিনী একটি প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর ৭টি ক্যাম্পের মাধ্যমে ওই এলাকায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে আসছে। বর্তমানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল থাকলেও পাহাড়ি এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে সারাদেশে ছড়িয়ে পড়তে পারে। এ জন্য ক্যাম্প এলাকায় উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে কাঁটাতারের বেড়া বা সীমানা প্রাচীর নির্মাণ করা জরুরি।

Manual6 Ad Code

কমিটির সদস্য মুহম্মদ ফারুক খান বলেন, রোহিঙ্গারা ক্যাম্প থেকে বেরিয়ে এদিক সেদিক যাচ্ছে। এজন্য আমরা সেখানকার নিরাপত্তা নিশ্চিতের সুপারিশ করেছি। কেউ যেন ক্যাম্প থেকে বের হতে না পারে, আবার কেউ যেন ক্যাম্পে ঢুকতে না পারে সেটা দেখতে বলেছি।

বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মো. মাহফুজুর রহমান রোহিঙ্গা ইস্যুতে বলেন, রোহিঙ্গা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য হুমকি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code