সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯
ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লীতে কান্তি পরিবহনের কাউন্টারে আলুর বস্তার ভিতরে ৪ বস্তা ভর্তি মানুষের কংকাল, হাড় হাড্ডি উদ্ধার করেছে পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, ভুল্লীতে কান্তি পরিবহন কাউন্টারে শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকালে মোকছেদ আলী নামে এক ব্যক্তি ৪ বস্তা আলু ঢাকায় সফিউল আলম নামে এক ব্যক্তির কাছে পাঠানোর জন্য বুকিং দেয়।
বুকিংকৃত আলু কান্তি পরিবহনে রংপুরে গেলে গাড়ীর চেকিংয়ে ধরা পড়ে।পরে গাড়ির সুপার ভাইজার বুকিংয়ের আলুর বস্তা ঠাকুরগাঁও ভুল্লী কাউন্টারে ফেরত দেয়।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কান্তি পরিবহনের ভুল্লী কাউন্টারের ম্যানেজার আমিনুল হক বাইশা ফেরত আলুর বস্তা গুলো ফেরত নিয়ে যাওয়ার জন্য মোকছেদ আলী নামে ব্যক্তিকে ফোন দেয়।মোকছেদ আলী বলে আপনি বস্তাগুলো দিয়ে পাঠান।
বস্তা গুলো দেখে সন্দেহ হলে পরে স্থানীয় লোকজন আলুর বস্তাগুলো খুলে দেখে বস্তার ভিতরে অসংখ্য পরিমাণে মানুষের হাড়, হাড্ডি, কংকাল।
স্থানীয়রা সদর থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ৪ বস্তা কংকাল উদ্ধার করে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোর্তুজার সাথে কথা বললে তিনি বলেন, ভুল্লীতে কান্তি পরিবহনের কাউন্টারে ৪ বস্তা আলুর ভিতরে হাড় হাড্ডি পাওয়া গেছে।
সেগুলো উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মোকছেদ আলী নামে যে ব্যক্তি বুকিং দিয়েছে তাকে ধরার জন্য অভিযান চলতেছে। তাকে আটক করলে ঘটনা সম্পর্কে জানা যাবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি