খালেদা জিয়ার জামিন শুনানি মঙ্গলবার

প্রকাশিত: ২:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯

খালেদা জিয়ার জামিন শুনানি মঙ্গলবার

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের বিরুদ্ধে আপিল শুনানি হবে আগামীকাল মঙ্গলবার।

 

Manual8 Ad Code

রোববার (২৪ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চের কার্যতালিকায় খালেদা জিয়ার আবেদনটি ২৮ নাম্বারে রাখা হয়েছে।

 

এর আগে গত ১৭ নভেম্বর চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এ আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

 

Manual3 Ad Code

ওইদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট ফারুক হোসেন, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান প্রমুখ।

Manual1 Ad Code

 

দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান। এর আগে গত ১৪ নভেম্বর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জামিন চেয়ে আপিল আবেদন করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code