ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় ভ্যানের দু’ভাইসহ ৩ যাত্রী নিহত

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০

ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় ভ্যানের দু’ভাইসহ ৩ যাত্রী নিহত

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাপায় দুই ভাইসহ ব্যাটারিচালিত ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ভাঙ্গুড়া-ফরিদপুর সড়কের রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলেন—ভাঙ্গুড়া সদর ইউনিয়নের পার ভাঙ্গুড়া গ্রামের মৃদ রশিদ প্রামাণিকের দুই ছেলে ইমন হোসেন (১৬), ইমরান হোসেন (১৪) এবং তাদের চাচানো বোন একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ছুম্মা খাতুন (১৩)।

 

ওসি আনোয়ার হোসেন জানান, ব্যাটারিচালিত এক ভ্যানে চার যাত্রী চর ভাঙ্গুড়া থেকে একই উপজেলার হাটগ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় পৌঁছামাত্র ফরিদপুর থেকে পাবনাগামী একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুই ভাই ও তাদের চাচাতো বোন নিহত হয়। আহত একজনকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি খুঁজে বের করার চেষ্টা চলছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code