গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ প্রাণ গেলো ৪ জনের

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ প্রাণ গেলো ৪ জনের

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে পাশাপাশি থাকা চারটি বাসার প্রায় ৫০টি টিনশেড ঘর পুড়ে গেছে।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

উপজেলার কালামপুরে সোমবার (১১ জানুয়ারি) ভোর সোয়া পাঁচটার দিকে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। সকালে রান্না করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালাতে গেলে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে চারজন ঘটনাস্থলেই নিহত হন।

 

নিহত ব্যক্তিরা হলেন- মুন্নি বেগম (৩০) ও তার স্বামী মিলন মিয়া (৪০)। তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সন্ধ্যাইলপুর গ্রামে। অন্য দুজন হলেন প্রতিবেশী ফরহাদ হোসেন (৩৮) ও আবদুল আউয়াল (৪০)। ফরহাদ হোসেন একই গ্রামের আশরাফ আলীর ছেলে। আর আবদুল আউয়াল গাইবান্ধার জগন্নাথপুরের পলাশবাড়ী গ্রামের উসমান গনির ছেলে। ফরহাদ হোসেন ও আবদুল আউয়াল মুন্নি-মিলন দম্পতির পাশের কক্ষের ভাড়াটে।

 

Manual4 Ad Code

কালিয়াকৈরের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম পূর্বপশ্চিমকে বলেন, কালামপুর এলাকার মোহাম্মদ আলীর একজন ভাড়াটে ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন আশপাশের তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল ৭টার দিকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভান।

 

Manual7 Ad Code

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, এই ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে। লাশগুলো ময়নাতদন্তের শেষে নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code