বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, নিহত ৩

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, নিহত ৩

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় পণ্য বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে তিনজন নিহত হয়েছেন।

 

Manual2 Ad Code

মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual7 Ad Code

নিহতদের মধ্যে ট্রাকচালক মো. আরাফাতের নাম জানা গেলেও অন্য দুইজনের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পর রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনার পর থেকেই রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

Manual8 Ad Code

 

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, কুতুকছড়ি এলাকায় বেইলি সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাকটি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ট্রাক চালক আরাফাতের নাম জানা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার কুতুকছড়ি বাজারে রেখেছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের পাঠানোর প্রস্তুতি চলছে।

 

Manual3 Ad Code

কুতুকছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বাবুল চৌধুরী জানান, ভোর আনুমানিক সাড়ে ছয়টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি বেইলি সেতুতে চট্টগ্রাম থেকে নানিয়ারচর কিংবা মহালছড়িগামী পাথর বোঝাই ট্রাকটি বেইলি সেতু ধসে পানিতে পড়ে যায়।

 

এ ঘটনায় চালক-হেলপার ও এক অজ্ঞাত ব্যক্তিসহ তিন জনের মৃত্যু হয়। বর্তমানে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code