এবার ছেলে-মেয়েদের সামনে মাকে বিবস্ত্র করে নির্যাতন

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

এবার ছেলে-মেয়েদের সামনে মাকে বিবস্ত্র করে নির্যাতন

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : নোয়াখালীর হাতিয়ায় স্বামীর অনুপস্থিতিতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে সন্ত্রাসীরা। এতে ব্যর্থ হয়ে ছেলে-মেয়েদের সামনেই তাকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। এ সময় মুঠোফোনে বিবস্ত্র ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে তারা।

 

পয়লা জানুয়ারি রাতে উপজেলার চানন্দী ইউনিয়নের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। তবে ভিডিওটি শনিবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় আদালতের নির্দেশে বিষয়টি তদন্তে ঘটনাস্থলে যায় পুলিশ।

 

এর আগে ৫ জানুয়ারি এ ঘটনায় আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। মামলাটি আমলে নিয়ে অ্যাডিশনাল এসপিকে (হাতিয়া সার্কেল) সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেন বিচারক।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১ জানুয়ারি রাতে স্বামীর অনুপস্থিতিতে ওই গৃহবধূর ঘরে ঢোকে স্থানীয় জিয়া ওরফে জিহাদ, ফারুক, এনায়েত, ভুট্টু মাঝি ও ফারুক বাহিনী। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে তারা। এতে ব্যর্থ হয়ে সন্তানদের সামনেই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়। এছাড়া সেই ভিডিও মুঠোফোনে ধারণ করা হয়।

 

এ সময় ভুক্তভোগী গৃহবধূ ও তার ছেলে-মেয়েদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে রাতেই তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন ভুক্তভোগীর স্বামী। হাসপাতালে দুদিন চিকিৎসা নিয়ে ৪ জানুয়ারি থানায় মামলা করতে যান। কিন্তু পুলিশ মামলা না নেয়ায় ৫ জানুয়ারি জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ নম্বর আদালতে মামলা করেন তিনি।

 

Manual6 Ad Code

এ ব্যাপারে অ্যাডিশনাল এসপি (হাতিয়া সার্কেল) গোলাম ফারুক জানান, আদালতের নির্দেশনা হাতে পাওয়ার পর শনিবার ঘটনাস্থলে যান তিনি। আগামী দুই-তিনদিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code