সমর্থকদের সংঘর্ষ: ছেলের মৃত্যুর খবর শুনে ‘হার্ট অ্যাটাকে’ মায়ের মৃত্যু

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১

সমর্থকদের সংঘর্ষ: ছেলের মৃত্যুর খবর শুনে ‘হার্ট অ্যাটাকে’ মায়ের মৃত্যু

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিতে আলাউদ্দিন নামের এক যুবক নিহত হন। আর এ খবর শোনার পরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মা আছিয়া বেগম (৬০) মারা যান।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভোট কেন্দ্রে ছেলের নিহতের সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

 

পাহাড়তলী আমবাগান আবহাওয়া অফিসের পাশে তার নিজ বাড়িতেই তার মৃত্যু ঘটে বলে জানান খুলশি থানার ওসি (তদন্ত) আফতাব আহমেদ। তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঝাউতলার ইউসেফ আমবাগান স্কুল কেন্দ্রে আধিপত্য বিস্তারের জেরে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ওয়াসিম চৌধুরীর অনুসারী সোলাইমান নামে এক কর্মীর ছোঁড়া গুলিতে প্রাণ হারান আলাউদ্দিন। এই খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আছিয়া খাতুন।

Manual3 Ad Code

 

আলাউদ্দিন পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমানের অনুসারী। তার হত্যার পর ঝাউতলা এলাকায় রেল লাইন অবরোধ করে রেখেছেন মাহমুদুরের সমর্থকরা। এসময় কেন্দ্রের বাইরে একটি মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে।

Manual3 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code