পূর্ব শত্রুতা: এক ছেলে হত্যার দায়ে বড় ছেলের ফাঁসি চান মা

প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১

পূর্ব শত্রুতা: এক ছেলে হত্যার দায়ে বড় ছেলের ফাঁসি চান মা

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : এক ছেলেকে হত্যার দায়ে আরেক ছেলের ফাঁসির দাবি জানিয়েছেন তাদের মা জিন্নাত আরা বেগম। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের দিন ছোটভাই নিজাম উদ্দিন মুন্নাকে (৩০) নিজ হাতে খুন করেন বড়ভাই সালাউদ্দিন কামরুল।

 

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ভোট কেন্দ্রে যাওয়ার পথে নগরীর পাহাড়তলী থানাধীন বার কোয়ার্টার ফজু মিয়া বাইলেন এলাকার ইউসুপ আলীর বাড়ির সামনে নিজাম উদ্দিন মুন্নাকে খুন করেন কামরুল।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

পড়ুন : চসিক নির্বাচন: ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

 

স্থানীয় সূত্র জানায়, ভোট কেন্দ্রে যাওয়ার পথে ওই এলাকার ইউসুপ আলীর বাড়ির সামনে পথরোধ করে নিজামের। এরপর উপর্যুপরি ছুরিকাঘাতে নাড়িভুঁড়ি বের করে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। নিজাম উদ্দিন মুন্নার পিতার নাম গিয়াস উদ্দিন।

Manual2 Ad Code

 

এদিকে এক ছেলেকে খুনের জন্য বড় ছেলের ফাঁসির দাবি জানান তাদের মা জিন্নাত আরা বেগম। তিনি বলেন, আমার ছোট ছেলে মুন্নাকে পরিকল্পিতভাবে খুন করেছে বড় ছেলে কামরুল। আমি আমার ছেলের ফাঁসি চাই। ও প্ল্যান করে খুন করেছে।

 

পড়ুন : সমর্থকদের সংঘর্ষ: ছেলের মৃত্যুর খবর শুনে ‘হার্ট অ্যাটাকে’ মায়ের মৃত্যু

 

নিহত মুন্নার মা বলেন, আমার বউমা বোবা, কথা বলতে পারে না। তার মাসুম দুই সন্তানের কী হবে?

 

তিনি বলেন, দুই ভাই দুই কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। পারিবারিক জায়গা নিয়েও বিরোধ ছিল। আমার ছোট ছেলের খুনের জন্য বড় ছেলে কামরুল দায়ী। আমি তার ফাঁসি চাই।

 

পড়ুন : নৌকার বড় জয়ে চট্টগ্রাম নগরপিতা রেজাউল করিম

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code