সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
ফাইল ছবি
সুরমা মেইল ডেস্ক : বরিশালের গৌরিনদীতে একটি বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ট্রাকচালকসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া ডেইলি বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শেষ রাতে উপজেলায় খাঞ্জাপুর এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ে। বিকল ট্রাকটি মেরামতের কাজ করছিলেন দুই ট্রাকচালক ও একজন হেলপার। এ সময় বরিশালগামী একটি বেপরোয়া কাভার্ডভ্যান ওই বিকল ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে থাকা দুই চালক ও একজন হেলপার মারা যান।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। এসব মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, উদ্ধার করা তিন মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তাদের পরিচয় জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি