দেশে প্রথমবার মিললো বিরল প্রজাতির ‘রেড কোরাল কুকরি’ সাপ

প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১

দেশে প্রথমবার মিললো বিরল প্রজাতির ‘রেড কোরাল কুকরি’ সাপ

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বাংলাদেশে প্রথমবারের মতো দেখা মিলল ‘রেড কোরাল কুকরি’ নামে পরিচিত বিরল প্রজাতির এক সাপের। সোমবার (০৮ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে এ সাপের দেখা মেলে।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

সোমবার  সকালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার এক বাজারের কাছে একটি নির্মাণাধীন ভবনে এক্সক্যাভাটর যন্ত্র দিয়ে মাটি কাটছিলেন নির্মাণ শ্রমিকেরা। হঠাৎই এক পর্যায়ে বেরিয়ে আসে কয়েকটি সাপ। ভেতরে আরো সাপ থাকতে পারে এমন আশঙ্কা থেকে তারা দ্রুত সেখানকার বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী ও সাপ উদ্ধারকারী মো. শহীদুল ইসলামকে খবর দেন। তিনি এসে মোট আটটি সাপ উদ্ধার করেন, যার একটি ছিল রেড কোরাল কুকরি সাপ।

 

বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী ও সাপ উদ্ধারকারী শহীদুল ইসলাম জানান, এক্সক্যাভাটরের আঘাতে পেটের কাছে আঘাত লেগে সাপটির নাড়ীভুঁড়ি বেরিয়ে গিয়েছিল। সাপটি এখন চিকিৎসাধীন আছে। সুস্থ হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারে পাঠানো হবে।

 

Manual5 Ad Code

তবে সাপটির প্রাণের শঙ্কা এখনো কাটেনি বলে জানিয়েছেন রাজশাহী ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষক বোরহান বিশ্বাস রমন। বর্তমানে সাপটি রাজশাহী স্নেক রেসকিউ অ্যান্ড কনজারভেশন সেন্টারে চিকিৎসাধীন আছে। তবে আগামী ৭২ ঘণ্টার আগে সাপটির প্রাণ ঝুঁকিমুক্ত কিনা তা বলা যাবেনা।

 

প্রানী বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে প্রথমবারের মত এবং সমগ্র পৃথিবীতে মাত্র ২০ থেকে ২২ বারের মত দেখা গেছে সাপের এই প্রজাতিটি। সাপের প্রজাতিটির বৈজ্ঞানিক নাম ওলিগোডন খেরিনসিস (Oligodon Kheriensis)।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এম মনিরুল এইচ খান নিশ্চিত করেছেন এ সাপের পরিচয় নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সাপটি ধরা পড়ার পর সেখান থেকে তার কাছে ছবি ও ভিডিও পাঠানো হয়েছিল। তিনি সাপটির মাথার গঠন ও মুখের আকার দেখে এবং এর নড়াচড়ার ভঙ্গি ও ধরণ দেখে সাপটির পরিচয় চিহ্নিত করেছেন। তবে তিনি বলেছেন রেড কোরাল কুকরি সাপ সম্পর্কে বিস্তারিত তথ্য কমই পাওয়া যায়।

 

তিনি আরো জানান, এই সাপ সাধারণত লালচে উজ্জ্বল কমলা রঙের হয়। এছাড়াও সাপটি মৃদু বিষধর। এই প্রজাতির সাপ নিশাচর এবং বেশির ভাগ সময় মাটির নিচেই থাকে।

 

উপজেলার যে জায়গায় রেড কোরাল কুকরি সাপটি পাওয়া গেছে, সেটি বেশ প্রত্যন্ত একটি গ্রাম। এদিকে সাপটির দৈর্ঘ্য দেখে বোঝা যায় সেটি একটি পূর্ণ বয়স্ক সাপ। আর তাই বিশেষজ্ঞরা মনে করেন পঞ্চগড়ের আশেপাশের এলাকায় এ জাতের আরো সাপ থাকতে পারে।

Manual5 Ad Code

 

মূলত ভারতের হিমালয় অঞ্চলের সাপ এটি, কিন্তু সাধারণত ভারতের উত্তরপ্রদেশ ও উত্তর-পূর্ব ভারতে এই সাপের দেখা মেলে। সর্বশেষ ২০১৯ সালে উত্তরপ্রদেশের খেরি জেলায় দেখা গিয়েছিল এই সাপ।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code