৩৩ বছরের যুবককে ৫ টুকরো করলেন ৫০ বছর বয়সী প্রেমিকা!

প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১

৩৩ বছরের যুবককে ৫ টুকরো করলেন ৫০ বছর বয়সী প্রেমিকা!

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : পরকীয়া প্রেমের বলী হলো এক যুবক। ৩৩ বছরের এ যুবককে খুন করে পাঁচ টুকরো করেছে ৫০ বছরের এক নারী।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়ারী থানা এলাকার স্বামীবাগ রেল গেটের কাছে এই ঘটনা ঘটেছে।

 

রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে সজিব হাসান নামে ৩৩ বছর বয়সী এক ব্যক্তির ৫ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। এ লোমহর্ষক হত্যাকান্ডের অভিযোগে শাহনাজ পারভীন নামের ৫০ বছর বয়সী এক নারীকে আটক করেছে পুলিশ।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শাহনাজ ও হাসানের অবৈধ সম্পর্কের কথা অনেকেই জানতেন। বৃহস্পতিবার সকালে এই নারী তার প্রেমিক হাসানের বাসায় যায়। ওই বাসায় যাওয়ার পর তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ওই নারী হাসানের বুকে ছুরি বসিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই হাসান মারা যায়।

 

এরপর তার হাত পা আলাদা করে পুরো শরীর ৫ টুকরা করে বাসার মধ্যেই রাখেন শাহনাজ। পরে খরব পেয়ে পুলিশ ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code