সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১
গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে ইটবোঝাই ট্রলির ইটচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে কাপাসিয়া-বলখেলা বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ (১৮) ময়মনসিংহের ধোবাউড়া থানার খাটখড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ও আবু বক্কর (২২) একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, সোমবার দুপুরে ইটবোঝাই ট্রলি কাপাসিয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে ট্রলিটি খাদে পড়ে যায়। এতে ট্রলির ইটের ওপর থাকা দুই শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
মনিরুজ্জামান খান আরও বলেন, এ ঘটনায় ট্রলিচালক আহত হয়েছেন। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি