কাভার্ডভ্যানের চাপায় অটোচালকসহ নিহত ৪

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২১

কাভার্ডভ্যানের চাপায় অটোচালকসহ নিহত ৪

Manual3 Ad Code

ফাইল ছবি

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঢাকা-নবাবগঞ্জ সড়কের কাছে নবাবগঞ্জের তুলসীখালী সেতু এলাকায় কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। রোববার (০৪ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত চারজনের মধ্যে অটোচালক উজ্জ্বলের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার মুগারচর এলাকায়। বাকি তিনজন রংপুর জেলার বাসিন্দা। তারা নবাবগঞ্জ থানা এলাকায় কৃষকের কাজ করতো। সোমবার লকডাউন ঘোষণা হওয়ায় গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে পথে এ দুর্ঘটনার শিকার হন।

 

হাইওয়ে পুলিশ জানায়, ঘাতক কাভার্ডভ্যানটি ঘটনার পরপর দ্রুত পালিয়ে গেছে।

 

এ বিষয়ে নবাবগঞ্জ থানায় যোগাযোগ করা হলে থানা পুলিশ জানায়, ঘটনাস্থল শ্রীনগর থানার অন্তর্ভুক্ত। এ বিষয়ে তারা আইনি পদক্ষেপ নিবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code