কুমিল্লায় লরিতে ট্রাকের ধাক্কা, নিহত ৩

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১

কুমিল্লায় লরিতে ট্রাকের ধাক্কা, নিহত ৩

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের আটগ্রাম এলাকায় লরিতে ট্রাকের ধাক্কায় লরিচালক ও ট্রাকের হেলপারসহ ৩ জন নিহত হয়েছেন।এ সময় আরো সাতজন আহত হন। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

নিহতরা হলেন- ট্রাকের হেলপার চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাটের আলমগীর হোসেন, মোটরসাইকেল আরোহী চৌদ্দগ্রামের উনকোট গ্রামের রফিক মিয়ার ছেলে পেয়ার আহম্মেদ ও লরি চালক রাসেল।

 

আহতরা হলেন- ট্রাক চালক শহীদ, লরির হেলপার শাহাদাত, স্থানীয় রাজন, জামাল, রেদোয়ান, মামুন ও রাজিব।

 

খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী লরিকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক। এ সময় ঘটনাস্থলের দিকে থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও লরির সঙ্গে ধাক্কা এবং পেয়ার আহম্মেদ আহত হন। লরির চালক ও ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যায়। আহত মোটরসাইকেল আরোহীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Manual6 Ad Code

 

মিয়া বাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. আছাদুজ্জামান বলেন, দুর্ঘটনা কবলিত লরি ও ট্রাককে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code